ঢাকায় কর্মরত মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে ‘মানিকগঞ্জ সাংবাদিক ফোরাম’ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সিনিয়র সাংবাদিক ও ফিন্যান্সিয়াল পোস্টের সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক আবদুর রহমান মল্লিক সভা সঞ্চালনা করেন।
সভায় মানিকগঞ্জের সাংবাদিকদের একটি সংগঠন গঠনের যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শাহীন চৌধুরী। পরে উপস্থিত সাংবাদিকেরা এ বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সৈয়দ মেসবাহ উদ্দিনকে আহ্বায়ক, সৈয়দ নুরুল হুদা রনো (আলোকিত প্রতিদিন) ও দুলাল মিত্রকে (মুক্ত খবর) যুগ্ম আহ্বায়ক এবং আবদুর রহমান মল্লিককে (ভোরের ডাক) সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—শাহীন চৌধুরী (এবি নিউজ), নির্মল চক্রবর্তী (লিপি), নুররুন্নবী রবী (নওরোজ), আমীর হামজা চৌধুরী (নয়াদিগন্ত), সেলিম খান (পতাকা), শিরিন সুলতানা (অর্থকণ্ঠ), দেওয়ানা মাসুদা সুলতানা (এশিয়াবানী), পলি খান (এআইএনএস), আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), দেওয়ান সাদমান শাওন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও খাব্বাব হোসেন ত্বহা (ইনকিলাব)।