ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথে চ্যালেঞ্জ, লড়াইয়ে জাপানের তাশিমা

অনলাইন ডেস্ক

খেলা

ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে লড়াইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন জাপানের ফুটবল সংগঠক কোজো তাশিমা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান

2026-11-20T18:08:59+00:00
2026-11-20T18:08:59+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথে চ্যালেঞ্জ, লড়াইয়ে জাপানের তাশিমা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথে চ্যালেঞ্জ, লড়াইয়ে জাপানের তাশিমা
ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে লড়াইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন জাপানের ফুটবল সংগঠক কোজো তাশিমা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান প্রশাসনে পরিবর্তন আনার লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফিফার স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন এই জাপানি সংগঠক।

শুক্রবার (২০ নভেম্বর) টোকিওর কাছে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন তাশিমা। গত ৫ নভেম্বর প্রার্থিতা ঘোষণার পর এটিই ছিল গণমাধ্যমের সামনে তাঁর প্রথম উপস্থিতি।

ইনফান্তিনোর বিপক্ষে নির্বাচনে প্রার্থী হয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালোও। চলতি সপ্তাহের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন। দিয়ালোর সঙ্গে ভবিষ্যতে সমঝোতা বা জোট গড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তাশিমা। তাঁর মতে, নৈতিকতা ও নীতিগত অবস্থানের জায়গায় দুজনের মধ্যে মিল রয়েছে।

তাশিমা বলেন, দিয়ালোকে তিনি প্রতিপক্ষ হিসেবে দেখছেন না। বরং ফিফায় পরিবর্তন আনার লক্ষ্যেই কাজ করতে চান। তাঁর ভাষ্য, নৈতিক ও নীতিগত বিষয়ে দুজনের অবস্থান কাছাকাছি হওয়ায় একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

তাশিমার এই প্রার্থিতা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। গত মাসে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছিল এএফসি। সংস্থাটির নেতৃত্বে রয়েছেন বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তাশিমা বর্তমানে সংস্থাটির সম্মানসূচক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফিফা কাউন্সিলের সদস্য। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজের পরিচিতি কম—এমন ধারণাকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না তিনি। তাশিমার কথায়, সব সময় আলোচনার কেন্দ্রে থাকার প্রয়োজন নেই; বরং খেলোয়াড়দেরই মনোযোগের কেন্দ্রে থাকা উচিত।

আগামী ১৮ মার্চ ফিফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চতুর্থ মেয়াদে দায়িত্ব পাওয়ার লক্ষ্যে নির্বাচনে লড়ছেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। নির্বাচনী প্রচারের শুরু থেকেই ফিফার বর্তমান প্রশাসন নিয়ে সমালোচনা করে আসছেন তাশিমা।

তাঁর মতে, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ইনফান্তিনো পুনর্নির্বাচিত হলে সেটি হবে সবচেয়ে হতাশাজনক পরিস্থিতি। এমন নির্বাচন ফিফার সংস্কারের সক্ষমতারও পরীক্ষা। সংস্থাটির সততা ও জবাবদিহি নিশ্চিত করতে আরও দৃঢ় অঙ্গীকার প্রয়োজন বলে মনে করেন তিনি।

তাশিমা বলেন, জাপানের ফুটবল দীর্ঘদিন ধরে যে সততা ও উচ্চ নৈতিক মান বজায় রেখেছে, তা বিশ্বমঞ্চে তুলে ধরা অব্যাহত রাখতে হবে। তাঁর মতে, ফিফার বর্তমান সময়ে এই মূল্যবোধগুলোরই সবচেয়ে বেশি প্রয়োজন।

বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোরও সমালোচনা করেছেন তাশিমা। তাঁর যুক্তি, বিশ্বকাপ থেকে অর্জিত অর্থ কোনো একক প্রশাসকের ব্যক্তিগত সম্পদ নয়; এটি ফিফার সম্পদ। ইনফান্তিনোর কিছু কর্মকাণ্ড তাঁর সততা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে প্রথম দফার ভোটে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। কেউ এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন। এরপর পরবর্তী দফায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজনে নেমে এলে ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হতে ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের মধ্যে অন্তত ১০৬টির সমর্থন প্রয়োজন হবে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: