ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বার ওমরাহ পালন ব্রাজিলের ফুটবলার ক্যাথলিনের

অনলাইন ডেস্ক

খেলা

ব্রাজিলের নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজার ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। রিয়াল মাদ্রিদে খেলার পর ২০২৪

2026-11-20T16:34:07+00:00
2026-11-20T16:34:07+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বার ওমরাহ পালন ব্রাজিলের ফুটবলার ক্যাথলিনের
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম 
ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বার ওমরাহ পালন ব্রাজিলের ফুটবলার ক্যাথলিনের
ব্রাজিলের নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজার ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। রিয়াল মাদ্রিদে খেলার পর ২০২৪ সালে পাড়ি জমান সৌদি আরবে। আল নাসরে যোগ দেওয়ার পর তাঁর জীবনে আসে বড় পরিবর্তন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন এই ফুটবলার। এবার মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন তিনি।

ওমরাহ পালনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ক্যাথলিন। এর আগে ইসলাম গ্রহণের পরও তাঁকে ওমরাহ পালন করতে দেখা গিয়েছিল। কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র নগরী মক্কায় গেলেন তিনি।

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিনের। সেন্টারব্যাক হিসেবে খেলেন ব্রাজিলের জাতীয় নারী ফুটবল দলে। নিজ শহরে নারীদের ফুটবল খেলার সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যান তিনি। সেখানে পড়াশোনার পাশাপাশি কলেজ পর্যায়ে ফুটবল খেলেন।

শিক্ষাজীবন শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন ক্যাথলিন। ফ্রান্সে বোর্দো, ইতালিতে ইন্টার মিলান এবং স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ইউরোপ অধ্যায় শেষে ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন। পরে ২০২৬ সালের জুলাইয়ে চুক্তিবদ্ধ হন আল হিলালের সঙ্গে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের কথা জানান ক্যাথলিন। সে সময় আল নাসর উইমেন দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তাঁর নতুন এই পথচলার জন্য শুভকামনা জানিয়ে আল্লাহর কাছে তাঁর জীবনে স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়।

ইসলাম গ্রহণের পর শাহাদাহ পাঠের মাধ্যমে নতুন ধর্মীয় জীবনের সূচনা করেন এই ফুটবলার। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওমরাহ পালনের ছবি প্রকাশের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: