শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

অনলাইন ডেস্ক

খেলা

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার শেষ উইকেট তুলে নিতে বেশি সময় নেয়নি পাকিস্তান। এরপর মাত্র ১৩ ওভারে ৯০ রানের লক্ষ্য

2026-11-20T16:37:05+00:00
2026-11-20T16:37:05+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম 
শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার শেষ উইকেট তুলে নিতে বেশি সময় নেয়নি পাকিস্তান। এরপর মাত্র ১৩ ওভারে ৯০ রানের লক্ষ্য পেরিয়ে আট উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে টেস্ট সিরিজও নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯ উইকেটে ৩০৯ রান। চতুর্থ দিনের শুরুতে মাত্র দুই ওভারেই শেষ উইকেটটি তুলে নেয় পাকিস্তান। ওই সময়ের মধ্যে স্কোরবোর্ডে আর ৭ রান যোগ করতে পেরেছে সফরকারীরা। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯০ রান।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের হয়ে সবচেয়ে কার্যকর ছিলেন আমের জামাল। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২২ বলে তিনটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন তিনি। বল হাতেও ম্যাচে দারুণ অবদান রেখেছেন এই পেসার। দুই ইনিংসেই তিনটি করে উইকেট নিয়েছেন জামাল।

তাঁকে ভালো সঙ্গ দিয়েছেন আজান আওয়াইস। ৩৬ বলে পাঁচটি চারের সাহায্যে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি।

চতুর্থ দিনের শুরুতে শ্রীলঙ্কার পেসাররা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। লাহিরু কুমারা নিজের তৃতীয় ওভারে তায়েব আরিফকে বোল্ড করেন। পরের ওভারেই আসিথা ফার্নান্দো মোহাম্মদ তাহাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি জামাল ও আজান।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা মাত্র ৯৮ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান তোলে ৩২৫ রান। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৩১৬ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে রথনায়েকে অপরাজিত ৬৬, দিনুশা ৫৪ এবং মেন্ডিস ৫৩ রান করেন। পাকিস্তানের হয়ে আব্বাস ও আমের জামাল তিনটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে দীর্ঘ পাঁচ ম্যাচ পর টেস্টে জয়ের স্বাদ পেল পাকিস্তান। অন্যদিকে টেস্টে শ্রীলঙ্কার জয়হীনতার ধারা বেড়ে দাঁড়াল ছয় ম্যাচে। ১২ মাসের বিরতি শেষে জুনে টেস্ট ক্রিকেটে ফিরেছিল দলটি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: