২০২৮ পর্যন্ত রিয়ালের গোলবারে কোর্তোয়া

অনলাইন ডেস্ক

খেলা

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন

2026-11-20T17:57:15+00:00
2026-11-20T17:57:15+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
২০২৮ পর্যন্ত রিয়ালের গোলবারে কোর্তোয়া
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
২০২৮ পর্যন্ত রিয়ালের গোলবারে কোর্তোয়া
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন তিনি। গত সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেছেন এই গোলরক্ষক।

ফুটবল দলবদলের খবরের জন্য পরিচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেন কোর্তোয়া। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রিয়াল মাদ্রিদ।

দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন কোর্তোয়া। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচ খেলে চারটিতে ক্লিনশিট পেয়েছেন তিনি। প্রতিপক্ষের শট ঠেকানোর হার ৭৮ শতাংশ। এ সময়ে তাঁর বিপক্ষে গোল হয়েছে ৯টি।

২০১৮ সালের আগস্টে চেলসি থেকে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন কোর্তোয়া। এরপর থেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। তাঁর সময়ে রিয়াল জিতেছে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে কোর্তোয়ার পারফরম্যান্স বিশেষভাবে স্মরণীয়। ওই ম্যাচে প্রতিপক্ষের নয়টি নিশ্চিত গোলের প্রচেষ্টা রুখে দিয়ে রিয়ালের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি।

ক্যারিয়ারে চোটের কঠিন সময়ও পার করতে হয়েছে এই গোলরক্ষককে। ২০২৩ সালের আগস্টে এসিএল চোটে পড়েন তিনি। পরের বছর মার্চে হাঁটুর মেনিসকাসেও আঘাত পান। পরপর দুটি গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। তবে সুস্থ হয়ে ফিরে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।

লা লিগায় ইতোমধ্যে ১৫০ জয়ের মাইলফলক ছুঁয়েছেন কোর্তোয়া। গোলরক্ষক হিসেবে তাঁর অ্যাসিস্টের সংখ্যাও তিনটি। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন চুক্তির ফলে আরও দেড় মৌসুম রিয়ালের গোলবার সামলানোর সুযোগ পাচ্ছেন এই বেলজিয়ান তারকা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: