আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের ২ ডিমেরিট পয়েন্ট

অনলাইন ডেস্ক

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধি

2026-11-20T16:17:09+00:00
2026-11-20T16:17:09+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের ২ ডিমেরিট পয়েন্ট
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম 
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের ২ ডিমেরিট পয়েন্ট
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম এমন অপরাধ।

ঘটনাটি ঘটে বুধবার। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। তাঁর অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে তাঁর আচরণকে আক্রমণাত্মক ও অনুচিত বলে বিবেচনা করা হয়েছে।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের মাধ্যমে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন হৃদয়। নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: