উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ওড়িশার ১৪ জেলায় রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করেছে। বর্তমানে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। ঘূর্ণিঝড়টির

2026-11-20T12:51:28+00:00
2026-11-20T12:52:01+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
জাতীয়
উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ওড়িশার ১৪ জেলায় রেড অ্যালার্ট
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ১২:৫২ পিএম
উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ওড়িশার ১৪ জেলায় রেড অ্যালার্ট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করেছে। বর্তমানে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। প্রস্তুতি জোরদার করেছে ওড়িশা রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর দুপুরের মধ্যে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। উপকূল অতিক্রমের সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পুরী পর্যন্ত শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবারও পরিবর্তনের সম্ভাবনা দেখা গেছে বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড় ও এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ওড়িশার ১৪টি উপকূলীয় ও আশপাশের জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার বেশির ভাগ এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলোতেও আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে ওড়িশা সরকার।

গত মাসে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পর অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ওড়িশায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার আকভানের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: