পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের কূটনীতিকদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের কূটনীতিকেরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর)

2026-11-19T15:14:15+00:00
2026-11-19T17:10:10+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের কূটনীতিকদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৫:১০ পিএম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের কূটনীতিকদের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের কূটনীতিকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অংশ নেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে। এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দীর্ঘদিন পর বাংলাদেশে আসা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসব দেশ ও সংস্থার প্রতিনিধিরা। কূটনীতিকেরা তাঁর সঙ্গে পৃথকভাবেও বৈঠক করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: