১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে সরকার

জাতীয়

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও প্রতারণার কারণে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

2026-11-18T18:43:36+00:00
2026-11-18T18:45:22+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
সংসদে প্রধানমন্ত্রী
১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে সরকার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৬:৪৫ পিএম
১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে সরকার
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও প্রতারণার কারণে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এর প্রভাব পড়েছে বিদেশের শ্রমবাজারেও। কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নিয়োগ স্থগিত বা কমিয়ে দিয়েছিল।

তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে অনেক কর্মী মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। নির্ধারিত ১০ হাজার কর্মীর মধ্যে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কর্মী নিয়োগ নিয়ে সরকারের আলোচনা চলছে। দেশগুলো নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বিদেশে কর্মী পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার প্রস্তাব দিয়েছেন। তবে এ অর্থের সংস্থান কোথা থেকে হবে, তা তাঁর কাছে স্পষ্ট নয়। বিষয়টি সংসদ সদস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে সরকার উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: