খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তিনি এ অনুদানের চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বছর বড়দিন উপলক্ষে অনুদানের পরিমাণ আগের বছরের তুলনায় ১ কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর এ খাতে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ৩ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যরা।