স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

অনলাইন ডেস্ক

জাতীয়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় গার্মেন্টসশিল্পে কর্মরত

2026-11-17T12:23:35+00:00
2026-11-17T12:23:35+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম 
ফাইল ছবি
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় গার্মেন্টসশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির হার নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।

এর আগে অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়েছিল। পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

অতীতের মজুরি নির্ধারণের অভিজ্ঞতায় দেখা গেছে, আগের পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে পরিমাণ মজুরি দাবি করেছে, মালিকপক্ষের প্রস্তাব ছিল তার অর্ধেক বা তারও কম। শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকদের প্রাথমিক প্রস্তাব অনেক কম হওয়ায় বিভিন্ন সময়ে অসন্তোষ ও আন্দোলন দেখা দিয়েছে। পরে শ্রমিকদের ধারাবাহিক আন্দোলন এবং আলোচনার মাধ্যমে দর-কষাকষির পর মালিকপক্ষ প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে সম্মত হয়েছে।





Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: