শেখ হাসিনার বিচার নিয়ে ভারত কথা বলতে পারে না : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই।

2026-11-17T15:24:47+00:00
2026-11-17T15:24:47+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার বিচার নিয়ে ভারত কথা বলতে পারে না : তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই। সরকারকে অন্যায় চাপ দিয়ে সিদ্ধান্ত বদলানোর সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই। তারা এ বিষয়ে কথা বলবে বলেও তিনি মনে করেন না। সরকার কোনো ধরনের চাপে নেই।

ব্রিফিংয়ে দেশের সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সরকার মনে করে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার কেবল বিনোদনের সুযোগই বাড়াবে না, তরুণদের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও দূরে রাখতে সহায়তা করবে।

২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সই হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে তা উপস্থাপন করা হবে, যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়বস্তু সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়।

এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দলটির নামে আয়োজিত কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। সরকার এ ধরনের ঘটনা বরদাশত করবে না।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমনভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হবে, যাতে তা কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। সহিংস কর্মকাণ্ডে যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: