বান্দরবানে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বান্দরবান সংবাদদাতা

সারাদেশ

বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল

2026-11-18T19:43:48+00:00
2026-11-18T19:43:48+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বান্দরবানে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
বান্দরবান সংবাদদাতা
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম 
বান্দরবানে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সাজু চক্রবর্তীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। পরে সড়কে পুলিশ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য শফিউল আলম বাদশা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার। প্রায় এক ঘণ্টা পর আলীকদম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে।

সহকর্মী পুলিশ সদস্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন। তিনি ডিউটির কাজে বের হয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আলীকদম ট্রাফিক পুলিশের ইনচার্জ সুজিত জানান, দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত কার্যক্রম চলছে।





Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: