নতুন পে-স্কেল থেকে বঞ্চিত হিলির ৭৫ শতাংশ প্রাথমিক শিক্ষক

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা থেকে এখনো বঞ্চিত রয়েছেন দিনাজপুরের হিলি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। উপজেলার

2026-11-18T18:23:19+00:00
2026-11-18T18:29:05+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
নতুন পে-স্কেল থেকে বঞ্চিত হিলির ৭৫ শতাংশ প্রাথমিক শিক্ষক
দিনাজপুর প্রতিনিধি
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৬:২৯ পিএম
নতুন পে-স্কেল থেকে বঞ্চিত হিলির ৭৫ শতাংশ প্রাথমিক শিক্ষক
নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা থেকে এখনো বঞ্চিত রয়েছেন দিনাজপুরের হিলি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭৬ জন শিক্ষকের মধ্যে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন মাত্র ৭০ জন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো এ সুবিধা পাননি। সে হিসাবে নতুন পে-স্কেলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন প্রায় ৭৫ শতাংশ শিক্ষক। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের জন্য শিক্ষকদের অনলাইনে আইবাস++ পদ্ধতিতে পে-ফিক্সেশন সম্পন্ন করতে হয়। এরপর অনুমোদিত কপি ও হালনাগাদ সার্ভিস বুক উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে ইএফটিতে বেতন ছাড় করা হয়।

তবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে উপজেলার অধিকাংশ শিক্ষক এখনো নতুন বেতন কাঠামোর সুবিধা পাননি বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা অনলাইনে পে-ফিক্সেশন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এরপরও দাপ্তরিক জটিলতার কারণে তাঁদের বেতন নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হয়নি।

শিক্ষকদের অভিযোগ, কাজের গতি বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় খোলা রেখে কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি।

তবে শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, উপজেলার সব শিক্ষকই নতুন পে-স্কেল অনুযায়ী ১০ থেকে ১২ দিন আগেই বেতন পেয়েছেন।

অন্যদিকে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সময়মতো সার্ভিস বুক জমা না পড়ায় সব শিক্ষকের বেতন নতুন স্কেলে নির্ধারণ করা সম্ভব হয়নি। যাঁদের প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে পাওয়া গেছে, তাঁদের কয়েকজন নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেয়েছেন। তবে ঠিক কতজন শিক্ষক নতুন স্কেলে বেতন পেয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ কার্যালয়ের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের দাবি, প্রকৃত অবস্থা যাচাই করে দ্রুত বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বকেয়া বেতনসহ নতুন পে-স্কেলের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: