বগুড়ায় মাদকের ডিলার মা-ছেলে, বাড়ি থেকে ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল উদ্ধার

বগুড়া জেলা সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায়

2026-11-18T17:16:22+00:00
2026-11-18T17:16:22+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় মাদকের ডিলার মা-ছেলে, বাড়ি থেকে ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল উদ্ধার
বগুড়া জেলা সংবাদদাতা
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
বগুড়ায় মাদকের ডিলার মা-ছেলে, বাড়ি থেকে ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল উদ্ধার
বগুড়ার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে এক নারী ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে গেছেন ওই নারীর স্বামী লিটন শেখ।

বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান। এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তাঁদের ছেলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর পৌনে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি। এ সময় একটি বসতবাড়ি তল্লাশি করে অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার লিটন শেখের স্ত্রী কুলসুম বেগম (৩৮) ও তাঁদের ছেলে আব্দুল কাইযুম লাম (১৯)। পলাতক লিটন শেখ (৪২) একই এলাকার মৃত আফছার আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লিটন শেখ, তাঁর স্ত্রী কুলসুম বেগম ও ছেলে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রি করা হতো বলেও অভিযোগ রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: