কেশবপুরে মৎস্য ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কেশবপুর (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে ভেসে থাকা আনসার গাজী (৬৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর)

2026-11-18T15:52:28+00:00
2026-11-18T15:52:28+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
কেশবপুরে মৎস্য ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
কেশবপুর (যশোর) সংবাদদাতা
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম 
কেশবপুরে মৎস্য ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে ভেসে থাকা আনসার গাজী (৬৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মোমিনপুর-দেলঘাটা বিলের টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনসার গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘের মালিক এরশাদ জানান, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা মজুরিতে দিনমজুর হিসেবে আনসার গাজীকে কাজে নিয়ে আসেন তিনি। মঙ্গলবার বিকেলে আনসার ঘেরের ভেতরে কাজ করছিলেন। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। একপর্যায়ে বুধবার সকালে ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।

নিহতের স্ত্রী নুরজাহান বলেন, তাঁর স্বামী দিনমজুরের কাজ করতে সেখানে গিয়েছিলেন। বুধবার সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি। এদিকে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: