কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) এম এম ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, অতিরিক্ত কৃষি অফিসার লতিফুল হাসানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার ৩ শত কৃষকদের মাঝে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।