গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ

2026-11-16T16:43:07+00:00
2026-11-16T16:43:07+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মকাণ্ড মূলত রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। এটাই প্রমাণ করে, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই। ওখানেই তারা কাজ করতে পারবে।’

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন, ‘তারা রাজনৈতিক কার্ড হারিয়ে ফেলেছে, তাদের কিছু নেই। জুলাইকে অস্বীকার করে তাদের সামনে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।’

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রসঙ্গ টেনে আন্দালিভ রহমান বলেন, ফ্যামিলি কার্ডসহ বড় বড় প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। তাঁর ভাষ্য, বর্তমানে সংবাদপত্রে রাষ্ট্রীয় মদদে গুম, ব্যাংক লুট, বিদ্যুৎ খাতে দুর্নীতি কিংবা এস আলম-সংশ্লিষ্ট নতুন কোনো ঘটনার খবর নেই। সরকারের এসব কার্যক্রম ও ইতিবাচক দিকগুলোও সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রচারকে রাজনৈতিক ‘ব্লাফ’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ প্রচারের কারণে দলটির হাজার হাজার নেতা-কর্মীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। পরে সেই প্রত্যাশা ভেঙে যাওয়ার পরিস্থিতি থেকে দৃষ্টি সরাতেই গোপালগঞ্জের ঘটনাকে সামনে আনা হয়েছে বলে তিনি মনে করেন।

মন্ত্রী আরও বলেন, ‘রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা আমরা দেখিনি।’ তাঁর দাবি, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও সংঘর্ষের মাধ্যমে মূল রাজনৈতিক পরিস্থিতি থেকে মানুষের মনোযোগ সরানোর চেষ্টা হয়েছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছর পর বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। সংসদে সরকার ও বিরোধী দল কাজ করছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে চলছে। এসব বিষয় আড়াল করতেই গোপালগঞ্জের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: