গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি

2026-11-16T15:44:19+00:00
2026-11-16T18:49:41+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা
গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৬:৪৯ পিএম
গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ
মহান বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে যুক্ত থাকবে।

বিজয় দিবস উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)সহ সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথি ও তাঁদের যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।

ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি সেবা নিশ্চিত করতে স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি প্রস্তুত রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: