৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। পাশাপাশি ৪৯ টাকা

2026-11-15T19:05:43+00:00
2026-11-15T19:05:43+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
অনলাইন ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম 
৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
আগামী মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রশ্নে সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না এবং হলে সংগ্রহমূল্য কত।

জবাবে খাদ্যমন্ত্রী জানান, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় জাতীয় পর্যায়ে ধান ও চাল সংগ্রহের এই লক্ষ্যমাত্রা এবং দাম নির্ধারণ করা হয়।

তিনি আরও জানান, মাঠপর্যায়ের ধান উৎপাদনের পরিমাণ এবং চালকলগুলোর পাক্ষিক ছাঁটাই সক্ষমতা বিবেচনায় নিয়ে শিগগিরই গোপালগঞ্জ জেলার জন্য ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: