খাদ্যে ভেজাল ঠেকাতে কঠোর আইন, বাড়ছে খাদ্য পরীক্ষাগারের সক্ষমতা

অনলাইন ডেস্ক

জাতীয়

খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

2026-11-15T19:02:06+00:00
2026-11-15T19:02:06+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
খাদ্যে ভেজাল ঠেকাতে কঠোর আইন, বাড়ছে খাদ্য পরীক্ষাগারের সক্ষমতা
অনলাইন ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম 
খাদ্যে ভেজাল ঠেকাতে কঠোর আইন, বাড়ছে খাদ্য পরীক্ষাগারের সক্ষমতা
খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খাদ্যের নমুনা পরীক্ষায় বিভিন্ন অনিয়ম শনাক্ত হওয়ায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী খাদ্যে ভেজাল ও অনিয়মের ঘটনায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং নারীদের নিয়ে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি, মোবাইল ল্যাবে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তবে শুধু আইন প্রয়োগ ও জরিমানার মাধ্যমে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। এ জন্য মানুষের মধ্যে নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত করার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়টি বিবেচনায় নিতে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আইনের প্রস্তাব পাঠালে তা যাচাই-বাছাই করে যুগোপযোগী ও জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, ময়মনসিংহ-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ও দূষক শনাক্তে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ল্যাবের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়লে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে বলে জানান মন্ত্রী।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: