যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় থানা-পুলিশের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুরোনো মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে দুজন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখিত দুজন, পাসপোর্ট আইনের মামলার একজন, মানব পাচার আইনের মামলার দুজন এবং ৫৪ ধারায় একজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোলের ধান্যখোলা স্কুলপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (৫০) ও আমির হোসেন (৫০), ঢাকার গেন্ডারিয়া এলাকার শাহিন ওরফে ভোলা (৬২), বেনাপোলের রাজাপুর এলাকার সাহেব আলী (৪১) ও তাঁর স্ত্রী ফরিদা পারভীন (৩৫) এবং দক্ষিণ বারপোতা এলাকার মনির আহম্মেদ (৪৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশি পাহারায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।