হবিগঞ্জের লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় জাহির মিয়া (৪৩) নামে আওয়ামী লীগের এক ওয়ার্ড সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে লাখাই থানার একদল পুলিশ করাব ইউনিয়নের করাব গ্রামে জাহির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জাহির মিয়া করাব গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে জাহির মিয়ার নাম উঠে আসে। ওই মামলায় তাঁকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নম্বর ৮ (৩), তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শুক্রবার (১৩ নভেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জাহির মিয়াকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।