পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর

2026-11-13T17:16:40+00:00
2026-11-13T17:16:40+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহরিয়ার জাহান ইভা (৮) এবং রানা বাবুর ছেলে সালমান বাবু (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগিনা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ইভা ও তার ভাগিনা সালমানসহ গ্রামের কয়েকটি শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত সালমান পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে খালা ইভা পানিতে নামে। একপর্যায়ে দুজনই পুকুরে ডুবে যায়।

পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজন সম্পর্কে আপন খালা ও ভাগিনা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: