শিগগিরই পুনঃপ্রবর্তন হচ্ছে গ্রাম সরকার আইন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া জেলা সংবাদদাতা

সারাদেশ

গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা গ্রামেই সমাধানের লক্ষ্যে আবারও কার্যকর করা হচ্ছে গ্রাম সরকার পদ্ধতি। এ আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

2026-11-12T19:38:19+00:00
2026-11-12T19:38:19+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিগগিরই পুনঃপ্রবর্তন হচ্ছে গ্রাম সরকার আইন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বগুড়া জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম 
শিগগিরই পুনঃপ্রবর্তন হচ্ছে গ্রাম সরকার আইন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা গ্রামেই সমাধানের লক্ষ্যে আবারও কার্যকর করা হচ্ছে গ্রাম সরকার পদ্ধতি। এ আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি চালুর কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠন নিয়ে কথা বলা বা সংবাদ প্রকাশ করাও উচিত নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। নিজের করা আইনেই তাঁর বিচার হয়েছে এবং রায় বাস্তবায়ন করা হবে। সাধারণ নাগরিকের মতো তাঁর পাসপোর্ট পাওয়ার অধিকার নেই।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি চালু হলে গ্রামের ছোটখাটো সমস্যার সমাধান গ্রামেই করা সম্ভব হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এ পদ্ধতি পুনঃপ্রবর্তন করেন। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে আইনটি বাতিল করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের অধীন পাঁচটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম ধাপে সম্ভবত ২১ জানুয়ারি এবং পরবর্তী ধাপে ৪ অথবা ৬ জানুয়ারি নির্বাচন হতে পারে। এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়বে বিএনপি সরকার বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আমিনুর রহমান মোহন আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: