সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক ৪২ বিজিবি, নজরদারিতে থার্মাল ড্রোন

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

সীমান্তের নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত টহল,

2026-11-12T17:47:50+00:00
2026-11-12T17:47:50+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক ৪২ বিজিবি, নজরদারিতে থার্মাল ড্রোন
দিনাজপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম 
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক ৪২ বিজিবি, নজরদারিতে থার্মাল ড্রোন
সীমান্তের নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ৪২ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাশত করা হবে না। কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিজিবি অধিনায়ক। তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ৪২ বিজিবি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: