মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১২

2026-11-12T16:54:45+00:00
2026-11-12T16:54:45+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম 
মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনটি রহনপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে কলোনি মোড়, মুক্তাশা হল রোড, আলহেরা ক্লিনিক মোড়, উপজেলা চত্বরসহ স্টেশন বাজারের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ আমিনুল ইসলাম, বিএনপি নেতা এনায়েত করিম তোকি ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও একেএম মাসুম, কৃষকদল নেতা দুরুল হুদা, আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সম্পাদক নাসিরউদ্দীন, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল ও মজিবুর রহমানসহ অন্যরা।

মানববন্ধন থেকে রহনপুর পৌরসভার রেলস্টেশন-সংলগ্ন কেডিসিপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা এসব কার্যকলাপ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: