ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালচক্রের ৭ সদস্য আটক, ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

2026-11-12T16:57:43+00:00
2026-11-12T16:57:43+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালচক্রের ৭ সদস্য আটক, ৫ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম 
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালচক্রের ৭ সদস্য আটক, ৫ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দালালচক্রের সন্দেহভাজন সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে যৌথ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে হাসপাতালের ভেতর থেকে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, সাব্বির মিয়া ও তাইফ ইসলামকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে নার্গিস আক্তারকে ৩ হাজার টাকা এবং শিপন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোগীদের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শুধু মাঠপর্যায়ের সদস্য নয়, নেপথ্যে থেকে যারা এসব দালালকে পরিচালনা বা পৃষ্ঠপোষকতা করছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: