বিরল সীমান্তে এক লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ টাকা সিজার মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে

2026-11-12T17:44:37+00:00
2026-11-12T17:44:37+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিরল সীমান্তে এক লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
বিরল সীমান্তে এক লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ টাকা সিজার মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১১ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন রামচন্দ্রপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতার কারণে তাদের অপচেষ্টা সফল হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। শুধু মাদক উদ্ধার নয়, পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: