রংপুরে কাল দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা

রংপুর জেলা সংবাদদাতা

বিবিধ

রংপুরে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক

2026-11-12T16:28:58+00:00
2026-11-12T16:28:58+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিবিধ
রংপুরে কাল দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা
রংপুর জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম 
রংপুরে কাল দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা
রংপুরে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে দেশের আট বিভাগসহ রংপুর অঞ্চলের দুই শতাধিক লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন। এ ছাড়া ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সাহিত্যবিষয়ক সেমিনার, ‘কথাসাহিত্যে লেখকের দায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ‘নগর ভাবনা: রংপুর’ গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন ও এ বিষয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ‘লিটলম্যাগ, সাহিত্যপত্র ও ওয়েবম্যাগ: কেমন হতে পারে সহাবস্থান?’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরেদেখা পদক’ দেওয়া হবে।

আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন প্রান্তের সাহিত্যকর্মীদের মধ্যে যোগাযোগ ও সৃজনশীল সম্পর্ক জোরদার করার পাশাপাশি উত্তরাঞ্চলের সাহিত্যচর্চা এবং লিটলম্যাগ আন্দোলনকে এগিয়ে নেওয়াই এ উৎসবের মূল লক্ষ্য। উৎসব সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: