শাহজাহানপুরে পরিত্যক্ত বস্তায় মিলল ৬টি তাজা ককটেল

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরে

2026-11-10T19:35:21+00:00
2026-11-10T19:35:21+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিবিধ
শাহজাহানপুরে পরিত্যক্ত বস্তায় মিলল ৬টি তাজা ককটেল
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম 
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরের বিএনপি পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি এসআরবি-৩-কে জানান।

খবর পেয়ে এসআরবি-৩-এর একটি দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে ধ্বংস করা হয়।

ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, আশপাশে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক বস্তু—যেমন ব্যাগ, বস্তা, কার্টন বা টিন—দেখতে পেলে তাতে হাত না দিয়ে দ্রুত এসআরবিকে অবহিত করার অনুরোধ জানিয়েছে বাহিনীটি।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: