আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন নৌবাহিনী

আইএসপিআর

বিবিধ

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় নৌবাহিনীর ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার

2026-11-10T15:39:25+00:00
2026-11-10T15:39:25+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিবিধ
আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন নৌবাহিনী
আইএসপিআর
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর।

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় নৌবাহিনীর ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৪৩-৪০ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর।

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমানবাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: