আবারও বর্ষসেরা দেশীয় এয়ারলাইন্সের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ ও বিমান পরিবহন খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা

2026-11-09T12:33:31+00:00
2026-11-09T12:33:55+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিবিধ
আবারও বর্ষসেরা দেশীয় এয়ারলাইন্সের স্বীকৃতি পেল ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

দেশের আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ ও বিমান পরিবহন খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দিয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের হাত থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান পুরস্কারের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতেও স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে পেয়েছে সিলভার অ্যাওয়ার্ড।

বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিষ্ঠানের প্রতি যাত্রীদের আস্থার প্রতিফলন এসব স্বীকৃতি। ভবিষ্যতেও সেবার মান উন্নয়নে ইউএস-বাংলা এয়ারলাইন্স কাজ করে যাবে।

উল্লেখ্য, এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও দ্য বাংলাদেশ মনিটরের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: