শুধু চালকের সচেতনতা নয়, নিরাপত্তায় প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ ও জবাবদিহি

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

সড়কে প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতা বাড়ানো যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর সড়ক নিরাপত্তা আইন, আইনের যথাযথ প্রয়োগ, জবাবদিহি এবং সমন্বিত

2026-11-12T15:45:42+00:00
2026-11-12T15:45:42+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিবিধ
কর্মশালায় বক্তারা
শুধু চালকের সচেতনতা নয়, নিরাপত্তায় প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ ও জবাবদিহি
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম 
শুধু চালকের সচেতনতা নয়, নিরাপত্তায় প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ ও জবাবদিহি
সড়কে প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতা বাড়ানো যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর সড়ক নিরাপত্তা আইন, আইনের যথাযথ প্রয়োগ, জবাবদিহি এবং সমন্বিত সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়ন। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালায় তাঁরা এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে কর্মশালায় সড়ক নিরাপত্তা আইন এবং সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ালেই হবে না, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন জরুরি।

তিনি আরও বলেন, আইনের যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে প্রাণহানি কমিয়ে আনতে হবে। সড়ক নিরাপত্তা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সড়ক ব্যবহারকারী সবার সম্মিলিত দায়িত্ব।

সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে সেশন পরিচালনা করেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। একটি দুর্ঘটনার পেছনে সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগসহ বিভিন্ন বিষয় জড়িত।

তিনি বলেন, মানুষের ভুলের সম্ভাবনা বিবেচনায় রেখে এমন নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো ভুলের কারণে প্রাণহানি না ঘটে। এ জন্য নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। সড়ক নিরাপত্তা আন্দোলনে যুক্ত হয়ে সচেতনতা তৈরিতে তরুণদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান।

কর্মশালায় বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক তরুণ অংশ নেন। এতে সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক গঠনে তাঁদের ভূমিকা এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণেরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সড়ক ব্যবস্থাপনায় নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: