বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১১ নভেম্বর)

2026-11-11T14:58:22+00:00
2026-11-11T14:58:22+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিবিধ
বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১১ নভেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা উদ্বোধনের পাশাপাশি একাডেমিক কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন করেন এবং তা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। তিনি পেশাগত উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণায় বিইউপির ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষার অগ্রভাগে বিইউপিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী বিইউপির ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। তাঁদের মধ্যে একক বিভাগে চারজন এবং দলীয় বিভাগে ১১ জন ছিলেন। এ ছাড়া গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বিইউপির অগ্রযাত্রার প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির সক্ষমতাও এর প্রকৃত সাফল্যের অংশ। দেশপ্রেমিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিইউপির ভূমিকার প্রশংসা করে তিনি বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নবনির্মিত স্থাপনাগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক শিক্ষার পরিবেশ, উদ্ভাবনী গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: