বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গৌরবময় ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ বর্ণাঢ্য উৎসবের

2026-11-11T15:43:18+00:00
2026-11-11T15:43:18+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিবিধ
বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম 
বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গৌরবময় ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’ প্রতিপাদ্য এবং ‘We are Proud of our 150 year's heritage’ স্লোগান সামনে রেখে বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব, বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মো. আতিকুর রহমান ভূঁইয়া পিনু, ১৪তম মহাপুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রউফ এবং সদস্যসচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: