সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বগুড়া জেলা সংবাদদাতা

সারাদেশ

চলতি মাসে বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সফরে তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন। একই

2026-11-12T15:40:59+00:00
2026-11-12T15:40:59+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প
সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম 
সংগৃহীত ছবি
চলতি মাসে বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সফরে তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন। একই সঙ্গে করতোয়া নদী ও খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়া সফর করতে পারেন। তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে।

মীর শাহে আলম আরও জানান, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানুষের ধৈর্য কম; অনেক সময় তাঁরা অস্থির হয়ে পড়েন। তবে উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন খুঁজতে হবে না, উন্নয়নই জনগণকে খুঁজে নেবে। চলমান প্রকল্পগুলো প্রধানমন্ত্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে তিনি প্রকল্পগুলোর অগ্রগতির খোঁজখবর নিচ্ছেন। সরকারের বিশেষ কর্মপরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে স্থানীয় দৈনিক ‘দৈনিক বগুড়া’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রকাশক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন এবং সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: