সারে সরকারের ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা, অনিয়ম ঠেকাতে ৬৪ জেলায় নজরদারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের জন্য সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। নির্ধারিত দামে কৃষকের কাছে সার পৌঁছে

2026-11-11T19:02:21+00:00
2026-11-11T19:02:21+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
সারে সরকারের ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা, অনিয়ম ঠেকাতে ৬৪ জেলায় নজরদারি
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম 
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের জন্য সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। নির্ধারিত দামে কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া এবং কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে দেশজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স গঠনের পাশাপাশি পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান আন্তর্জাতিক বাজারে সারের মূল্য ওঠানামার প্রেক্ষাপটে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে চলতি অর্থবছরে সরকারের মোট ভর্তুকির পরিমাণ জানতে চান।

একই সঙ্গে পিক সিজনে ডিলার ও মজুতদারদের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি ঠেকাতে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা সম্পর্কেও জানতে চান তিনি। পাশাপাশি বিএডিসির মাধ্যমে ডিজিটাল কৃষক কার্ড ব্যবহার করে সরাসরি কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার ও প্রত্যয়িত বীজ বিতরণে সমন্বিত পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন।

জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষক যাতে মাঠপর্যায়ে সরকার নির্ধারিত দামে সার পান, তা নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রির সার্বিক পরিস্থিতি নিয়মিত তদারকির জন্য কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দেশের ৬৪ জেলায় সার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সার সরবরাহ ও বাজার পরিস্থিতি সার্বিকভাবে পর্যালোচনার জন্য দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তায় সরকার ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর আওতায় কৃষকদের ডিজিটাল তথ্যভান্ডার তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এ কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি ও প্রণোদনা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: