আট দিনের সফরে ঢাকায় জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিয়ানমারের চলমান সংঘাত ও অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব সরেজমিনে মূল্যায়ন করতে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

2026-11-11T11:56:13+00:00
2026-11-11T11:56:13+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
আট দিনের সফরে ঢাকায় জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম 
জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
মিয়ানমারের চলমান সংঘাত ও অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব সরেজমিনে মূল্যায়ন করতে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। আট দিনের এ সফরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন।

বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর সফরের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে বিশেষ গুরুত্ব পাবে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক অবস্থা। পাশাপাশি ভবিষ্যতে মিয়ানমারের পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি।

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে কেলি ই. কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, তারা তাঁর সফরের আয়োজন করতে প্রস্তুত নয়। ফলে মিয়ানমারে প্রবেশের সুযোগ না পেয়ে প্রতিবেশী বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি মূল্যায়নে এ সফর করছেন তিনি।

বাংলাদেশে অবস্থানকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও বেঁচে ফেরা মানুষের সঙ্গে বৈঠক করবেন কেলি ই. কারি।

তাঁর সফরসূচিতে ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে। সেখানে রোহিঙ্গাদের জীবনযাত্রা, নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করবেন তিনি।

সফরের শেষ দিন ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরার কথা রয়েছে তাঁর।

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ২০২৭ সালের মার্চে নিজের পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বাংলাদেশের এই সফর থেকে পাওয়া তথ্য ও পর্যবেক্ষণ তাঁর প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: