প্রাথমিক শিক্ষায় শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিশুদের বিদ্যালয়ে ভর্তি করানোই প্রাথমিক শিক্ষার একমাত্র লক্ষ্য নয়; বরং প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও কার্যকর শিক্ষা নিশ্চিত করতে চায়

2026-11-11T12:12:21+00:00
2026-11-11T12:12:21+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রাথমিক শিক্ষায় শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম 
প্রাথমিক শিক্ষায় শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার: ববি হাজ্জাজ
শিশুদের বিদ্যালয়ে ভর্তি করানোই প্রাথমিক শিক্ষার একমাত্র লক্ষ্য নয়; বরং প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও কার্যকর শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার। মৌলিক সাক্ষরতা ও গণিতের দক্ষতার পাশাপাশি শিশুদের সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার মন্ত্রণালয়ে নিজের দপ্তরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রীনা ঘেলানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে সরকার। এ জন্য শিশুদের শৈশবকালীন বিকাশ, শিক্ষার গুণগত মান এবং বাস্তব জীবনে কাজে লাগে—এমন দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও রীনা ঘেলানি। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী তাঁর সংস্থা।

রীনা ঘেলানি আরও বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র। বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চায় সংস্থাটি। বিশেষ করে শিক্ষা ও উন্নয়নের সুফল প্রান্তিক শিশু ও জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নেওয়ার আগ্রহ রয়েছে তাদের।

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া কমানো, বিদ্যালয়ে নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ তৈরি, পৃথক শৌচাগার ও স্বাস্থ্যসম্মত সুবিধা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়েও আলোচনা হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সমস্যা সমাধানের ধারণা নীতিনির্ধারণী পর্যায়ে কাজে লাগানোর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও জানান, বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরও বিস্তৃত পরিসরে কাজ করতে চায় তারা। সরকারের অগ্রাধিকার বিবেচনায় যৌথ উদ্যোগ, কারিগরি সহায়তা এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস ও ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: