বায়ুদূষণে ভেন্যু বদল, লাহোরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে

ক্রীড়া ডেস্ক

খেলা

লাহোরের ভয়াবহ বায়ুদূষণের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। দূষণ ও ঘন ধোঁয়াশার কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু

2026-11-11T18:24:52+00:00
2026-11-11T18:24:52+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
বায়ুদূষণে ভেন্যু বদল, লাহোরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
সংগৃহীত ছবি

লাহোরের ভয়াবহ বায়ুদূষণের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। দূষণ ও ঘন ধোঁয়াশার কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। তবে ম্যাচের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

পিসিবি জানিয়েছে, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়েই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বর্তমানে রাওয়ালপিন্ডিতেই দুই দলের প্রথম টেস্ট চলছে।

শীতের আগমনে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রতিবছরই বায়ুদূষণ ও ধোঁয়াশার প্রকোপ বাড়ে। বিশেষ করে লাহোরের পরিস্থিতি এ সময় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল লাহোর। গত এক সপ্তাহে দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে দূষণের তালিকার শীর্ষস্থান দখল করেছে শহরটি।

ক্রিকেটের সম্প্রচার নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ঘন ধোঁয়াশার মধ্যে লাহোরে খেলা হলে টেলিভিশন সম্প্রচারের দৃশ্যমানতা ও মান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছিলেন সম্প্রচারকর্মীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি সপ্তাহের শুরুতেই তাঁদের লাহোর সফরের প্রস্তুতি না নিতে বলা হয়। একই সময়ে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেয় পিসিবি।

এই সিদ্ধান্তে লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সময়সীমা বাড়ানোর পরিকল্পনাও বাধাগ্রস্ত হলো। গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করা গেলে ২০০৭ সালের পর প্রথমবারের মতো শহরটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো।

অবশ্য বায়ুদূষণের কারণে লাহোর থেকে ক্রিকেট ম্যাচ সরিয়ে নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালের নভেম্বরে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সাদা বলের সিরিজের ভেন্যু লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরানো হয়েছিল। একইভাবে ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট মুলতান থেকে করাচিতে স্থানান্তর করা হয় আবহাওয়াজনিত উদ্বেগের কারণে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: