গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের ধাক্কা ফ্রান্স শিবিরে

ক্রীড়া ডেস্ক

খেলা

জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট যেন পিছুই ছাড়ছে না ফ্রান্সের। উয়েফা নেশন্স লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে এবার চোটের তালিকায়

2026-11-11T18:18:39+00:00
2026-11-11T18:18:39+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের ধাক্কা ফ্রান্স শিবিরে
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি

জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট যেন পিছুই ছাড়ছে না ফ্রান্সের। উয়েফা নেশন্স লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে এবার চোটের তালিকায় যুক্ত হলেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে নতুন করে চোট পাওয়ায় আসন্ন দুই ম্যাচে খেলা হচ্ছে না ২৬ বছর বয়সী এই ফুটবলারের।

মঙ্গলবার চুয়ামেনির ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি নিজের ক্লাবে ফিরে যাবেন। তাঁর পরিবর্তে নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই ফ্রান্সের।

চুয়ামেনির এই চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ফরাসি শিবিরে। একই ধরনের সমস্যার কারণে গত সেপ্টেম্বর ও অক্টোবরে নেশন্স লিগের চারটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। এবার আবারও পুরোনো চোট ফিরে আসায় জাতীয় দলে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে রেয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের।

চোটের ধাক্কা অবশ্য শুধু চুয়ামেনিতেই সীমাবদ্ধ নয়। মঙ্গলবারই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যায় দল থেকে ছিটকে গেছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরাম। তাঁর জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড জুনিয়র ক্রুপি।

এর আগে সোমবার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে বাদ পড়েন পিয়েরে কালুলু। তাঁর পরিবর্তে প্রথমবার ফ্রান্সের জাতীয় দলে ডাক পেয়েছেন কুম্বেদি।

এ ছাড়া চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা ও জুল কুন্দে। গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়কে না পাওয়ায় শেষ মুহূর্তে দল সাজাতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ফ্রান্সকে।

এমন পরিস্থিতিতেও নেশন্স লিগের পরবর্তী পর্বে ওঠার পথে সুবিধাজনক অবস্থানে রয়েছে ফরাসিরা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে আছে দলটি। বৃহস্পতিবার মিলানে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। এরপর রোববার নিজেদের মাঠে খেলবে তুরস্কের বিপক্ষে। ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত হবে ফ্রান্সের।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: