আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

খেলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয়

2026-11-11T17:25:45+00:00
2026-11-11T17:25:45+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটার
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানা। সব মিলিয়ে এবার নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধনের সুযোগ রয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের মিনি নিলাম। এ উপলক্ষে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রক্রিয়ায় মুস্তাফিজসহ বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন।

গত আসরে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

এবারের নিলামে মুস্তাফিজের পাশাপাশি হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার নাম জমা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। তাঁদের সঙ্গে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার জায়গা পেলেও দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। এবার নিবন্ধনের সুযোগ বেড়ে ১৩ জন হওয়ায় নিলামে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত তালিকায় কারা জায়গা পাচ্ছেন এবং কোন ক্রিকেটার দল পাবেন, তা জানা যাবে নিলামের পর।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: