র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের লম্বা লাফ

ক্রীড়া ডেস্ক

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড গড়ার স্বীকৃতি পেলেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫

2026-11-11T17:41:31+00:00
2026-11-11T17:41:31+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের লম্বা লাফ
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম 
তাওহিদ হৃদয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড গড়ার স্বীকৃতি পেলেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৫১১। ক্যারিবীয়দের বিপক্ষে সিলেট টেস্টে অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কারই পেলেন এই ডানহাতি ব্যাটার।

বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করেছেন হৃদয়। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২৪২ রান। দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে ৩০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েন তিনি।

হৃদয়ের এই ব্যাটিং দৃঢ়তায় সিলেট টেস্টে হার এড়ায় বাংলাদেশ। ম্যাচটি ড্র হলেও দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত অর্জনের দিক থেকে অবশ্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল হৃদয়ের জন্য।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের আরও দুই ব্যাটারের। আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম এবং কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন।

এদিকে টেস্ট ব্যাটারদের তালিকায় নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৭৩ রানের ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। টেস্ট র‍্যাঙ্কিংয়ের কোনো বিভাগে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে সেরা দশে জায়গা পেলেন রহমত। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৭৩৫, যা ক্যারিয়ারের সর্বোচ্চ। এই অগ্রগতিতে পেছনে পড়েছেন ভারতের শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।

একই ম্যাচে জিম্বাবুয়ের ক্রেইগ আরভিনও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। শারজায় দ্বিতীয় ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরি করে নয় ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন তিনি।

বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান। সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম হয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও চার ধাপ উন্নতি করে ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন। তাঁর সতীর্থ জাস্টিন গ্রিভস এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে অষ্টম হয়েছেন।

এদিকে নিউজিল্যান্ড ও ভারতের চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সেও র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১তম হয়েছেন আর্শদীপ সিং।

সিরিজে এখন পর্যন্ত সাত উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ভারতের গুরনুর ব্রার। সেরা একশর বাইরে থেকে সরাসরি উঠে এসে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪৮তম স্থানে জায়গা পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি আট ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম এবং কাইল জেমিসন ২৪ ধাপ উন্নতি করে ৬০তম স্থানে উঠেছেন।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: