ট্রাম্পের পোস্টে মোদির নাম, মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে দেওয়া একটি পোস্টের বিষয়ও লবিং কার্যক্রমের অংশ হিসেবে

2026-11-09T15:14:36+00:00
2026-11-09T15:14:36+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের পোস্টে মোদির নাম, মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত!
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
ট্রাম্পের পোস্টে মোদির নাম, মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে দেওয়া একটি পোস্টের বিষয়ও লবিং কার্যক্রমের অংশ হিসেবে নথিভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। এ কাজের জন্য প্রতিষ্ঠানটিকে মাসে ৭৫ হাজার ডলার দিত ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার স্বীকৃতি পান নরেন্দ্র মোদি। এ উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স তাদের কাজের বিবরণে ওই পোস্টের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে ভারতীয় দূতাবাস দেশটিতে দুটি লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠান দুটির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে।

এর মধ্যে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি করে ভারতীয় দূতাবাস। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে জমা দেওয়া নথিতে এসব তথ্য উঠে এসেছে। দেশটিতে বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের পক্ষে লবিং করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম, সংশ্লিষ্টতা এবং আর্থিক লেনদেনের বিবরণ প্রকাশ করতে হয়।

ভারতীয় দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ দ্বিতীয় প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। ট্রাম্পের সহযোগী হিসেবে পরিচিত জেসন মিলারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের মাসিক চুক্তির পরিমাণ ১ লাখ ৫০ হাজার ডলার।

চুক্তির আওতায় মার্কিন কেন্দ্রীয় সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি।

জমা দেওয়া নথিতে এসএইচডব্লিউ পার্টনার্স জানিয়েছে, গত মে মাসে নয়াদিল্লি ও ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে এসব যোগাযোগ হয়।

এ ছাড়া ২৩ ও ২৪ মে রুবিওর অংশগ্রহণে ভারতীয় দূতাবাস আয়োজিত ‘আমেরিকা@২৫০’ অনুষ্ঠানের আয়োজনসংক্রান্ত কাজও নিজেদের কার্যক্রমের তালিকায় রেখেছে প্রতিষ্ঠানটি। ওই সময় জেসন মিলারও নয়াদিল্লিতে অবস্থান করছিলেন।

প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভারতের বিরোধী দল কংগ্রেসের গণমাধ্যম সমন্বয়ক হারমিত কৌর এ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, মার্কিন দুটি লবিং প্রতিষ্ঠানের পেছনে প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার ডলার ব্যয় করে ভারতীয় করদাতারা কী সুফল পাচ্ছেন?

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়ার জন্যও অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: