মায়ের মতোই নাকে অস্ত্রোপচার, এবার মুখ খুললেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি এবার প্রকাশ্যেই স্বীকার করেছেন। শুধু ব্যক্তিগত সৌন্দর্যচর্চা নয়, অভিনয়জগতে পা রাখার সিদ্ধান্তে

2026-11-09T13:23:40+00:00
2026-11-09T13:24:22+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিনোদন
মায়ের মতোই নাকে অস্ত্রোপচার, এবার মুখ খুললেন জাহ্নবী কাপুর
বিনোদন ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২৩ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ১:২৪ পিএম
ফাইল ছবি
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি এবার প্রকাশ্যেই স্বীকার করেছেন। শুধু ব্যক্তিগত সৌন্দর্যচর্চা নয়, অভিনয়জগতে পা রাখার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া এবং তাঁর জীবনে মায়ের প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে স্মৃতিচারণ করেন জাহ্নবী। মজার ছলে তিনি জানান, নাকের অস্ত্রোপচারের পরই নাকি মেয়ের মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন শ্রীদেবী।

২০১৮ সালে শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তবে তার আগেই, একই বছরের ফেব্রুয়ারিতে মারা যান তাঁর মা শ্রীদেবী। মেয়ের অভিনয়ে আসার ইচ্ছা নিয়ে শুরুতে খুব একটা উৎসাহী ছিলেন না এই প্রয়াত অভিনেত্রী। নিজের মতো করে মেয়েকে অন্য কোনো পেশায় দেখতে চেয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে জাহ্নবী জানান, একদিন মাকে নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন। মেয়ের এমন সিদ্ধান্ত শুনে প্রথমে বিস্মিত হন শ্রীদেবী। পরে সম্মতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে।’

মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ উঠতেই নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে রসিকতা করেন জাহ্নবী। তাঁর কথায়, শুরুতে মা কিছুটা দ্বিধায় থাকলেও নাকের অস্ত্রোপচারের পরই হয়তো তাঁর মনে হয়েছিল, মেয়ের মধ্যে অভিনয়ের সম্ভাবনা রয়েছে।

জাহ্নবীর মতে, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তাঁর পারিবারিক অভিজ্ঞতারও অংশ। কারণ, তাঁর মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। মায়ের সেই অভিজ্ঞতা এবং সৌন্দর্য সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি জাহ্নবীর বেড়ে ওঠার সময়ও প্রভাব ফেলেছে।

মায়ের সঙ্গে নিজের সম্পর্ক, অভিনয়ে আসার সিদ্ধান্ত এবং সৌন্দর্য নিয়ে পারিবারিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জাহ্নবী বুঝিয়ে দিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনের অনেক সিদ্ধান্তের সঙ্গেই জড়িয়ে আছে শ্রীদেবীর স্মৃতি।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: