তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও মানহানির অভিযোগে মামলা হয়েছে। ঢাকার আদালতে মামলাটি

2026-11-09T11:42:18+00:00
2026-11-09T11:47:44+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিনোদন
তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই
বিনোদন ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম  আপডেট: ০৯.১১.২০২৬ ১১:৪৭ এএম
অভিনেত্রী তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও মানহানির অভিযোগে মামলা হয়েছে। ঢাকার আদালতে মামলাটি করেছেন সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি শুনে আদালত অভিযোগ তদন্তের নির্দেশ দেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। তিনি জানান, এর আগে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তানজিন তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের কাছেও বাদী সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীকে ফোন করে তাঁকে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তানজিন তিশা। সে সময় তিনি বলেছিলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর বাদীর অজান্তে একজন নারীকে চুম্বনের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী। একই পোস্টে দুই নাবালক শিশুর ছবিও যুক্ত করা হয়। ওই পোস্টে বাদীকে উদ্দেশ করে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে। সেখানে তিশা লিখেছিলেন, ‘সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলা আগে দেখিওনি।’

বাদীর দাবি, ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি তাঁর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও সেগুলো সরানো হয়নি বলে অভিযোগ করেন বাদী।

এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিনি মামলা করেছেন—এমন কটূক্তি করার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডে সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন বাদী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: