প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন ধরেই ছেলেকে জনসমক্ষে আনার বিষয়ে সতর্ক ছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সন্তানের বেড়ে ওঠার নানা মুহূর্ত

2026-11-08T18:51:42+00:00
2026-11-08T18:51:42+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিনোদন
প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি
বিনোদন ডেস্ক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম 
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথমবারের মতো প্রকাশ করলেন ছেলে ভিহানের মুখ।
দীর্ঘদিন ধরেই ছেলেকে জনসমক্ষে আনার বিষয়ে সতর্ক ছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সন্তানের বেড়ে ওঠার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিলেও কখনো তার মুখ দেখাননি এই তারকা দম্পতি। অবশেষে দীপাবলির বিশেষ আয়োজনে সেই গোপনীয়তার দেয়াল ভাঙলেন তাঁরা। প্রথমবারের মতো প্রকাশ করলেন ছেলে ভিহানের মুখ।

রোববার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে পরিবারের কয়েকটি ছবি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবিগুলোতে বাবা-মায়ের সঙ্গে দেখা যায় ছোট্ট ভিহানকেও। ছবির ক্যাপশনে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তাঁরা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তার শেষে নিজেদের নামের পাশাপাশি ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তাঁরা।

ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। ভিকির পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। আর দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল তাঁদের ছেলে ভিহান। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিশেষ করে ৭ নভেম্বর ভিহানের প্রথম জন্মদিনের পরদিন ছবিগুলো প্রকাশ করায় মুহূর্তটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ছেলের মুখ আড়ালে রেখেই তার বেড়ে ওঠার বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই দম্পতি।

২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০২৫ সালে তাঁদের সংসারে আসে ছেলে ভিহান।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: