‘যা খুশি বলুন, চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন—নারীর পাশেই থাকব’: প্রভা

বিনোদন

অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর অতীতের একটি ব্যক্তিগত

2026-11-07T15:11:04+00:00
2026-11-07T15:11:04+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
বিনোদন
‘যা খুশি বলুন, চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন—নারীর পাশেই থাকব’: প্রভা
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:১১ পিএম 
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরালের প্রসঙ্গ টেনে কেউ কেউ তাঁকে কটাক্ষ করছেন। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রভার বক্তব্য, কোনো নারী অসম্মান বা হয়রানির শিকার হলে তাঁর পাশে দাঁড়ানো থেকে বিরত থাকবেন না।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’

একজন নারীর সব কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তাঁকে অপমান বা হয়রানি করার অধিকার কারও নেই বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি জানান, কোনো নারীর আচরণ অপছন্দ হতে পারে, তাঁর কোনো কাজ সমর্থন না-ও করা যেতে পারে। কিন্তু সেই কারণে তাঁকে অসম্মান করা কিংবা অনিরাপদ বোধ করানোর সুযোগ নেই।

প্রভা লেখেন, কোনো নারীর পছন্দ ও ব্যক্তিগত জীবন নিয়ে বিচার করার অধিকার অন্য কারও নেই। একজন নারীর পাশে দাঁড়ানোর অর্থ তাঁর সব কাজকে সমর্থন করা নয়; বরং তাঁর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

পরীমনির সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার প্রসঙ্গেও নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন প্রভা। তিনি লেখেন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। তবে ওই পরিস্থিতিতে পরীমনিকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তার জন্য তিনি সহমর্মিতা প্রকাশ করেন।

নিজের অতীতের একটি ব্যক্তিগত ঘটনা নিয়ে যারা তাঁকে কটাক্ষ করছেন, তাঁদেরও জবাব দিয়েছেন অভিনেত্রী। প্রভার ভাষ্য, যে ঘটনার জন্য তিনি দায়ী নন, সেটি সামনে এনে তাঁকে লজ্জিত করার চেষ্টা তাঁর পরিচয় বা নীতিকে বদলে দিতে পারবে না। অন্যের বিচার কিংবা অপমান তাঁকে অপরাধী করে না বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে প্রভা জানান, একজন নারীর পাশে দাঁড়িয়ে সমালোচিত হওয়াকে তিনি এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে বেশি গুরুত্ব দেন, যারা মনে করেন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাঁদের রয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। এ নিয়ে আলোচনার মধ্যে এক ভিডিও বার্তায় তাঁর পাশে দাঁড়ান প্রভা। সেখানে নিজের জীবনের একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা শুরু হলে এবার নিজের অবস্থান আরও স্পষ্ট করে জানালেন অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: