মক্কায় গিয়ে নতুন জীবনের ঘোষণা নীহার, আড়ালেই রাখলেন স্বামীর পরিচয়

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা বিয়ের ইঙ্গিত দিয়েছেন। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ

2026-11-08T17:28:06+00:00
2026-11-08T17:28:06+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিনোদন
মক্কায় গিয়ে নতুন জীবনের ঘোষণা নীহার, আড়ালেই রাখলেন স্বামীর পরিচয়
বিনোদন ডেস্ক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
মক্কায় গিয়ে নতুন জীবনের ঘোষণা নীহার, আড়ালেই রাখলেন স্বামীর পরিচয়
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা বিয়ের ইঙ্গিত দিয়েছেন। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন তিনি। তবে স্বামীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন নীহা। একটি ছবিতে কাবা শরিফের সামনে এক ব্যক্তি তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখই কাবার দিকে থাকায় পেছন থেকে তোলা ছবিতে তাঁদের চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে দেখা যায়, তাঁরা পরস্পরের হাত ধরে আছেন।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে নীহা লেখেন, এত দিন যে অধ্যায়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহ তাঁদের যে বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সুযোগ দিয়েছেন, সে জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

ক্যাপশনের শেষাংশে অভিনেত্রী তাঁদের সম্পর্কের জন্য আল্লাহর রহমত ও বরকনা কামনা করেন। তাঁর এই বার্তাকে বিয়ের ঘোষণা হিসেবেই দেখছেন অনুসারীরা।

এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন নীহা। তবে সেটি প্রেম, বাগদান নাকি বিয়ে—সে বিষয়ে তখন বিস্তারিত কিছু বলেননি।

এবারের পোস্টের পর তাঁর জীবনসঙ্গীর পরিচয় জানতে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে অভিনেত্রী কখনো প্রকাশ্যে কিছু জানাননি। তাঁর কাছে এ বিষয়ে জানতে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

নীহার পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনুসারীরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: